ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

গুগলকে সাড়ে ৩ কোটি ডলার জরিমানা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:২০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • / ১০৯৮ বার পড়া হয়েছে

সার্চ ইঞ্জিন পরিষেবায় ক্ষমতার অপব্যবহার করায় টেক জায়ান্ট গুগলকে বিপুল অর্থ জরিমানা করেছে তুরস্ক।

বুধবার দেশটির আইন প্রয়োগকারী সংস্থা তুর্কিস কমপিটিশন বোর্ড ২৯৬ মিলিয়ন লিরার বেশি (৩ কোটি ৬০ লাখ ডলার) জরিমানা করে গুগলকে। খবর রয়টার্স।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গুগল তার পরিষেবা গ্রহণে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে গ্রাহকদের বেশি সুবিধা দিচ্ছে, যা প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো থেকেও বেশি। ফলে সার্চ ইঞ্জিন পরিষেবায় অসমতা তৈরি করায় জরিমানার মুখে পড়তে হলো টেক জায়ান্টটিকে।

তুর্কিস কমপিটিশন বোর্ড আরো জানায়, গুগলকে ছয় মাসের মধ্যে নিশ্চিত করতে হবে যে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোকে অসুবিধায় ফেলা যাবে না এবং এ বিষয়ে পাঁচ বছর ধরে বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে।

এদিকে গুগল জানায়, তথ্য অনুসন্ধানে গ্রাহকদের দাবির অনুসারে সার্চ পরিষেবার কার্যকারিতা বাড়ানো হয়েছে। এতে বেশি অনুসন্ধান ও সুবিধার অপশন আছে, যা বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে।

এক বিবৃতিতে প্রযুক্তি প্রতিষ্ঠানটি বলে, “আমরা তুরস্কের সংস্থাটির সিদ্ধান্ত মূল্যায়ন করে দেখছি এবং গঠনমূলক প্রক্রিয়ায় তাদের সঙ্গে কাজ করছি।”

এর আগে একাধিক বিষয়ে বাজারে ক্ষমতার অপব্যবহারের কারণে গুগলকে জরিমানা করে তুরস্ক। গত বছর বিজ্ঞাপনের বাজারে বিধিবহির্ভূতভাবে প্রবেশের কারণে প্রায় ২০০ মিলিয়ন লিরা (২৪ দশমিক ৭৩ মিলিয়ন ডলার) জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।

ট্যাগস :

গুগলকে সাড়ে ৩ কোটি ডলার জরিমানা

আপডেট সময় : ১০:২০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১