ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

গুগলে উড়ছে লাল-সবুজের পতাকা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:৩০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
  • / ১১৩৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। হোমপেজে বিশেষ আয়োজনে উড়িয়েছে লাল-সবুজের বাংলাদেশের পতাকা।

শুক্রবার (২৬ মার্চ) -এ পা রাখতেই রাত ১২টার পর থেকে গুগল তাদের হোমপেজে ধারণ করেছে এই পতাকা। বিশ্বের সবাইকে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণজয়ন্তীর বার্তা দিতেই যেন তাদের এই আয়োজন।

দিনজুড়ে গুগল হোমপেজে থাকবে এই আয়োজন। বাংলাদেশ থেকে গুগলে ঢুকলেই চোখে পড়বে স্বাধীন বাংলাদেশের পতাকা। শুধু তা-ই নয়, স্বাধীনতা দিবস নিয়ে বিশেষ আয়োজনও আছে এতে। হোমপেজের লোগোতে ট্যাপ  করলে বা কার্সর রাখলেই লেখা থাকছে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২১’।  এতে ক্লিকও করা যাচ্ছে। ক্লিক করলেই দেখানো হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ-সম্পর্কিত ওয়েবসাইটগুলো।

এর আগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বিশ্বনেতারও। আন্তর্জাতিক অঙ্গনে শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা  দিবস পালনের এই চিত্র আনন্দ জাগাচ্ছে লাখো বাঙালির মনে।

ট্যাগস :

গুগলে উড়ছে লাল-সবুজের পতাকা

আপডেট সময় : ০২:৩০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১