ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাগুলিতে নিহত মার্কিন ৭ সেনা

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ১০১৯ বার পড়া হয়েছে

190130-N-PW716-1312..ATLANTIC OCEAN (Jan. 30, 2019) The Nimitz-class aircraft carrier USS Abraham Lincoln (CVN 72) transits the Atlantic Ocean during a strait transit exercise. Abraham Lincoln is underway conducting a composite training unit exercise with Carrier Strike Group (CSG) 12. (U.S. Navy photo by Mass Communication Specialist 3rd Class Clint Davis/Released)

গোলাগুলিতে নিহত মার্কিন ৭ সেনা

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে সৈন্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা এই রণতরীতে অভ্যন্তরীণ সহিংসতায় মার্কিন নৌবাহিনীর অন্তত ৭ সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে।

বুধবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যে অবস্থান এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়ার কারণে রণতরীটির সৈন্যদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। এরই মধ্যে তাদের মধ্যে সহিংস ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে মার্কিন নৌবাহিনীর সাত সদস্য নিহত হওয়ার পাশাপাশি আরও কয়েকজন আহত হন। দীর্ঘদিন ধরে মোতায়েন থাকার কারণে সৈন্যদের মধ্যে তৈরি হওয়া ক্রমবর্ধমান চাপ ও অসন্তোষই এই সংঘাতের পেছনে ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানী সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে ভারতের Times of India, Oneindia এবং প্রতিরক্ষা বিষয়ক পোর্টাল Defense Mirror সহ বিভিন্ন দেশের সংবাদমাধ্যম এই খবরটি প্রকাশ করেছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

গোলাগুলিতে নিহত মার্কিন ৭ সেনা

আপডেট সময় : ০৯:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬