ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৫৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • / ১১৯৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আনোয়ারা বেগম সদর উপজেলার খেজুরা গ্রামের মৃত আশরাফুল হক জোয়ার্দ্দারের স্ত্রী।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা নিয়ে (ইয়োলো জোনে) হাসপাতালে ভর্তি হন তিনি। ২৭ মার্চ তার নমুনা পাঠালে পরদিন তার করোনা পজিটিভ আসে। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গত ২৩ মার্চ দুপুরে শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন আনোয়ারা বেগম।  ২৭ মার্চ তার নমুনা নিয়ে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠান হয়। ২৮ মার্চ তার করোনা পজিটিভ আসে। বুধবার সকালে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করা হবে।

এ নিয়ে জেলায় মোট ৫২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭১১ জনে। সুস্থ হয়েছেন ১ হাজার ৬২২ জন।

ট্যাগস :

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১