ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

জাতিসংঘের বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৩৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / ১০০৮ বার পড়া হয়েছে

জাতিসংঘের বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

আহসান হাবিবঃ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-৩ অনুযায়ী আগামী দুই বছরের জন্য উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে শিক্ষাবিদ ও গবেষক এ কে এম ওয়াহিদুজ্জামান। এ  বিষয়ে এরই মধ্যে সম্মতি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষরিত আধা-সরকারি পত্র থেকে এ তথ্য জানা গেছে।

আধা-সরকারি পত্রে বলা হয়েছে, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কার্যক্রম আরও সুচারু ও গতিশীল করতে এ নিয়োগ দেওয়া হচ্ছে। বিশেষ করে উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করাই এ নিয়োগের মূল উদ্দেশ্য।

এ কে এম ওয়াহিদুজ্জামান শিক্ষা, ব্যাংকিং, ভৌগোলিক তথ্যব্যবস্থা ও জলবায়ুবিষয়ক গবেষণায় অভিজ্ঞ একজন বিশেষজ্ঞ। তিনি ১৯৯১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক এবং ১৯৯২ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনের শুরুতে তিনি একটি ব্যাংকে সহকারী প্রোগ্রামার হিসেবে কাজ করেন। পরে শিক্ষকতা পেশায় যোগ দিয়ে আজিজুল হক কলেজ ও ঢাকা কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০২ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি জুনিভান হোল্ডিং ইনস ডটে ডিজিটাল বিপণন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

জাতিসংঘের বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

আপডেট সময় : ০৩:৩৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬