ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা

Astha DESK
  • আপডেট সময় : ১০:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ১০১৯ বার পড়া হয়েছে

জীবননগর সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা

স্টাফ রিপোর্টারঃ

চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে তৎপরতা প্রতিহত করেছে বিজিবি।

আজ রোববার (৯ জুলাই) সকাল ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

বিজিবি জানায়, ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকার সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর অবস্থিত ভারতের নিরাপত্তা বেষ্টনির গেইট দিয়ে একজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা।

এসময় তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেয় বিজিবি। পরে তারা সীমান্তের শুন্য লাইন থেকে ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেয়। বিজিবির কঠোর অবস্থানে ভারতের নিরাপত্তা বেষ্টনির ৬৮/৫-এস বরাবর গেইট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

জীবননগর সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা

আপডেট সময় : ১০:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬