ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

জয়পুরহাটে ফসলের ক্ষেত থেকে মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৪:১৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / ১০৬৫ বার পড়া হয়েছে

জয়পুরহাটে ফসলের ক্ষেত থেকে মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর গ্রামের ফসলের জমি থেকে তবিবর রহমান (৫৮) নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২০ আগস্ট) সকাল ৮টায় ল লাশ উদ্ধার করা হয়।

নিহত তবিবর রহমান উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর গ্রামের তালুকদার পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার বিকেলে অটো ভ্যানটিকে চার্জে দিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান তবিবর রহমান। তারপর বাড়িতে ফিরেননি। রবিবার সকালে শিবপুর গ্রামের ফসলের মাঠে কাজ করতে গিয়ে এক কৃষক নিহত তবিবরের মরা দেহ পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ওই ভ্যানচালক বিষপানে আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ট্যাগস :

জয়পুরহাটে ফসলের ক্ষেত থেকে মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:১৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩