ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

ঝালকাঠিতে ডাকাতি করতে রাজি না হওয়ায় কুপিয়ে জখম!

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • / ১১৩৭ বার পড়া হয়েছে

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ডাকাতি করতে রাজি না হওয়ায় মো. আবুল হোসেন তালুকদার ওরফে আবুকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার আবুর ছোট বোন সনিয়া বেগম বাদী হয়ে ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সনিয়া বেগম সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকার মো. আনসার তালুকদারের মেয়ে। মামলা সূত্রে জানাগেছে, এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তাদের সাথে দলভূক্ত হয়ে আবুকে সন্ত্রাসী, চুরি-ডাকাতি, চাঁদাবাজিসহ মাদক ব্যবসায় জড়িত হওয়ার প্রস্তাব দিয়ে আসছিলেন। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় আবুকে বিভিন্ন তারা সময় খুন জখমের হুমকি দিয়ে আসছিল।

ঘটনার দিন ৫ সেপ্টেম্বর রবিবার রাত ৮টার দিকে কবুতর দেয়ার কথা বলে আসামিদের একজন আবুকে পাঠায় নৈকাঠি স্ট্রীল ব্রীজে সংলগ্ন মোল্লা বাড়িতে। সেখানে রাস্তায় হত্যার উদ্দেশ্যে আগে থেকেই ওত পেতে থাকা অন্য আসামিরা দেশীয় অস্ত্র চাপাতী, রামদা, চাইনিজ কুড়াল, দাও নিয়ে হামলা চালিয়ে আবুর শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এতে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় আবুলের এক হাত ও দুই পা আসামিরা আবুর মৃত্যু নিশ্চিত হয়ে তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায়।

ঐ রাতে রিক্সা চালক ফারুক আবুকে রক্তাক্ত জখম অবস্থায় দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসক তাকে প্রাথমিক চিকিসা দিয়ে বরিশাল শের-এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই আশংকাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়। আবুর ডান পা ও ডান হাত রাখা যাবেনা বলেও ডাক্তারা মন্তব্য করেন।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
[irp]

ঝালকাঠিতে ডাকাতি করতে রাজি না হওয়ায় কুপিয়ে জখম!

আপডেট সময় : ০৫:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১