শিরোনাম:
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০২:১৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১১৪১ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় রাকিবুল হাসান (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা শহরের গান্না সড়কের কৃষি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব কালীগঞ্জ পৌরসভার কলেজ পাড়ার আবু বক্কর মন্ডলের ছেলে।জানা যায়, রাকিবুল কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে গান্না সড়ক ধরে যাচ্ছিল। কৃষি অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

























