শিরোনাম:
টিকা নেয়ার ১ মাস পর মারা গেলেন সিলেট-৩ আসনের সংসদ
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৯:৫২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ১১৯২ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এক মাস আগে তিনি করোনার টিকা নিয়েছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এই সংসদ সদস্য করোনার টিকা নিয়েছিলেন। এরপর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না। কয়েক দিন আগে সিলেটের ফেঞ্চুগঞ্জে গিয়েছিলেন তিনি।
২০২০ সালের মার্চে দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই এমপি সামাদ সম্মুখে থেকে সেবা করেছেন জনসাধারণের। খাদ্য, অর্থ, ওষুধ বিলিয়েছেন বিরামহীনভাবে। এমপির রোগ মুক্তির জন্য তার পরিবার সবার দোয়া চেয়েছে।
























