ট্রাকের ধাক্কা, নিহত-৪৮
- আপডেট সময় : ০২:১৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
- / ১০৬৮ বার পড়া হয়েছে
ট্রাকের ধাক্কা, নিহত-৪৮
আন্তর্জাতিক ডেস্কঃ

পশ্চিম কেনিয়ার ব্যস্ত সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দেওয়ায় কমপক্ষে ৪৮ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে কেরিচো এবং নাকুরু শহরের মধ্যবর্তী ব্যস্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। (সূত্র-আল-জাজিরার।)
স্থানীয় পুলিশ কমান্ডার টম ওডেরাও ৪৮ জন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে আল-জাজিরা জানায়, ভারী বৃষ্টিপাত উদ্ধার অভিযানে বাধার সৃষ্টি করছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী পিটার ওতিয়েনো নামের একজন চালক বলেন, আমি হঠাৎ দেখতে পেলাম-একটি দ্রুতগামী ট্রাক আমার দিকে ছুঁটে আসছে। আমি সরে গেলাম, তবে মাথায় সামান্য আঘাত পেলাম। আমার পাশে এক ব্যক্তি দোকান থেকে কিছু কিনছিলেন, ট্রাকটি তাকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নিজের রাস্তা থেকে ছিটকে গিয়ে অন্য গাড়িকে ধাক্কা দেয়। সেখানে অনেকেই আগে থেকেই দাঁড়িয়ে ছিলেন। তাদের অনেকে হতাহত।
পুলিশ কমান্ডার জিওফ্রে মায়েক বলেন, আমরা এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি। ধারণা করা হচ্ছে, এখনও অনেকে ট্রাকে নিচে চাপা পড়ে আটকে আছেন। তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।






















