ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

থানচিতে প্রধান শিক্ষককে অপহরণ

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০৪ বার পড়া হয়েছে

থানচিতে প্রধান শিক্ষককে অপহরণ

স্টাফ রিপোর্টারঃ

বান্দরবানের থানচি উপজেলার নাইন্দারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাই অং প্রু মারমাকে (৬১) অস্ত্রধারী একটি দল অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অস্ত্রের মুখে তাকে অপহরণ করা হয়।

প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে জানা যায়, বুধবার দুপুরের দিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে খুঁজতে থাকে। পরে বিদ্যালয়ের পাশে একটি চায়ের দোকান থেকে তাঁর পরিচয় নিশ্চিত হয়ে অস্ত্রের মুখে নৌকায় তুলে অজ্ঞাত স্থানের দিকে নিয়ে যান।

কোনো সশস্ত্র দল প্রধান শিক্ষককে নিয়ে গেছে বা কী কারণে তাকে অপহরণ করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান উ নু থোয়াই মারমা।

পারিবারিক সূত্র জানায়, অপহরণের প্রায় এক ঘণ্টা পর চাই অং প্রু মারমা তার স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলেন।

ঘটনার পর সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপহৃত প্রধান শিক্ষককে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, “প্রধান শিক্ষককে নৌকায় তুলে সাঙ্গু নদীপথে নিয়ে যায়। যাওয়ার সময় তারা অন্য শিক্ষকদের কাছ থেকেও মুঠোফোন নিয়ে যায়। শিক্ষককে উদ্ধারে অভিযান চলমান আছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

থানচিতে প্রধান শিক্ষককে অপহরণ

আপডেট সময় : ১০:৪২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬