মুক্তাগাছায় শরীরে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু
- আপডেট সময় : ০১:৫৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯৯ বার পড়া হয়েছে
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এক যুবকের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় এঘটনা ঘটে। সে ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে ও সবজি বিক্রেতা ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গতকাল রাতে বাসা থেকে বের হওয়ার সময় পেছন থেকে ফরহাদের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চিৎকার শুনে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক ফরহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফরহাদের বাবা আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, রাতে বাসা থেকে বের হওয়ার সময় মুখোশ পরা দুজন লোক জাপটে ধরে ফরহাদের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
মুক্তাগাছা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, কেন বা কী কারণে আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে।
আস্থা/এমএইচ



















