পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
- আপডেট সময় : ০৮:৫৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০১ বার পড়া হয়েছে
পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় মোছাঃ শাহানাজ পারভীন বীনা (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের চকপলাশী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় দুই কিশোরও আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে চকপলাশী এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পথচারী শাহানাজ পারভীন বীনাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী মোঃ খালেদ (১৪) ও মোঃ নিরব (১৭) আহত হয়।
পরে আহত শাহানাজকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহানাজ পারভীন বীনা চকপলাশী গ্রামের মোঃ শফিকুল ইসলামের স্ত্রী। আহত খালেদ ও নিরবের বাড়ি পুঠিয়ার সৈয়দপুর এলাকায়।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।
আস্থা/এমএইচ



















