ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনা কল্পনার পর আইডিয়াল স্কুল এন্ড কলেজ কমিটি গঠন

Astha DESK
  • আপডেট সময় : ০১:১৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১০০৫ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনা কল্পনার পর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক অ্যাসোসিয়েশনের ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণ, অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা এবং শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে সমন্বিত ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে ‘আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক  অ্যাসোসিয়েশন’ নামে ২১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক অ্যাসোসিয়েশনের ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (৯জুলাই) এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত এ অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে অভিভাবকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি, শিক্ষার্থীদের শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনে কাজ করার লক্ষ্য নির্ধারণে কাজ করবে এ কমিটি।

অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের স্বার্থই সংগঠনটির প্রধান অগ্রাধিকার। শিক্ষার্থীদের শিক্ষা, নিরাপত্তা, নৈতিক ও সামাজিক বিকাশের পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ আরও উন্নত করতে অভিভাবকদের গঠনমূলক অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

কমিটির দায়িত্ব প্রাপ্ত হলো,
সভাপতি ইফতেখার আহমেদ, সহ-সভাপতি শোকৌত বিন হায়াত, সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দোহা মাসুদ, সহ-সাধারণ সম্পাদক তানজিদা আক্তার ট্রপি, সাংগঠনিক সম্পাদক নাহিদা সুলতানা মুন্নী, সহ-সাংগঠনিক সম্পাদক এস. এম. জাকারিয়া তুষার, প্রচার সম্পাদক তাবিবুর রহমান তালুকদার, অর্থ সম্পাদক
রাজিবুল হক, দপ্তর সম্পাদক মাসুদুর রহমান।

উপদেষ্টা হিসাবে মনোনীত হয়েছেন, জুনায়েদ আহাম্মেদ শিব্বির, আব্দুল কাদের।

নবনির্বাচিত কমিটির সভাপতি ইফতেখার আহমেদ বলেন , সংগঠনটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থেকে শুধুমাত্র শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করবে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, নিরাপদ শিক্ষার পরিবেশ এবং অভিভাবকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, অভিভাবকদের পাশাপাশি সাবেক শিক্ষার্থী ও শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শকে ইতিবাচকভাবে কাজে লাগানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনা কল্পনার পর আইডিয়াল স্কুল এন্ড কলেজ কমিটি গঠন

আপডেট সময় : ০১:১৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬