ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা

Astha DESK
  • আপডেট সময় : ১১:১৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টারঃ

দেড় বছরেরও বেশি সময় পরে অফিসে গেলেন কার্যক্রম নিষিদ্ধ খুলনা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্বাচনের ২ দিন পর তারা অফিস খুলে সেখানে প্রবেশ করেন। এ নিয়ে এলাকায় চলছে আলোচনা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা মহানগরের কয়েকজন নেতাকর্মী তালা খুলে অফিসে প্রবেশ করেন।

তারা কার্যলয়ের সামনের খোলা চত্বরে প্রধান সড়ক সংলগ্ন অংশের একটি খুঁটিতে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার দুটি ছবি পাশাপাশি রেখে ফুল দিয়ে মাল্যদান করেন।

নেতা-কর্মীরা প্রায় ঘণ্টাখানেক কার্যলয়ে অবস্থান করেন। এ সময় তাদেরকে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়। পরে কার্যলয়ে তালা লাগিয়ে তারা চলে যায়।

এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। মুহূর্তে তা ভাইরাল হয়ে গেলে অনেকে ঘটনাস্থলে ছুটে আসেন।

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, সোনাডাঙা থানা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক টি এম আরিফের নেতৃত্বে বিকেল পৌনে ৫টার দিকে নেতাকর্মীরা কার্যলয়ে প্রবেশ করেন।

জানা যায়, চব্বিশের গণ-অভ্যুত্থানের শেষ দিকে ৪ ও ৫ আগস্ট খুলনার বিক্ষুব্ধ ছাত্রজনতা এই অফিসটির তালা ভেঙে আগুন জ্বালিয়ে দেয়। সে সময় থেকে কার্যলয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহমদ হামিম রাহাত বলেন, নির্বাচন শেষ হওয়ার দুই দিনের মাথায় এমন ঘটনা আমাদের উদ্বিগ্ন করেছে। আদালতের নির্দেশে দলের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এই দুঃসাহস দেখানোর পেছনে নিশ্চয়ই কারও ইন্ধন রয়েছে। নিষিদ্ধ গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

ট্যাগস :

দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা

আপডেট সময় : ১১:১৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬