ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ক্ষমতাই নাই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের! Logo ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী Logo নির্বাচনের পর অনেকাংশ ক্ষেত্রেই মালিকানা ফিরে পেয়েছি: অর্থমন্ত্রী Logo দখলদারদের বিরুদ্ধে হামলা জোরদান করেছে ইরান Logo জ্বালানি ব্যয় মেটাতে ২ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সরকার Logo এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় করলো ইরান Logo বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি Logo জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলা: শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি Logo ইউনূসের মতো অযোগ্য ও বাটপার শাসক হাজার বছরেও আসেনি-আনিস আলমগীর Logo নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১০১ জনের মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:২৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • / ১২১৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পর পর দুই দিন করোনায়  শতাধিক মৃত্যুর ঘটনা ঘটল। ভাইরাসটিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৮৩ জনে।

এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৭৩ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনে।

শনিবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫ হাজার ৯০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।

২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ১৮৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ৪৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৫০ হাজার ৬৬৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০১ জনের মধ্যে ঢাকা বিভাগের ৬৭ জন। চট্টগ্রামের ২৩, রাজশাহী ২, খুলনা ৩, বরিশাল ১, সিলেট ২ জন, রংপুর ০ ও ময়মনসিংহের ৩ জন মারা গেছেন ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০১ জনের মধ্যে ৬৯ জন পুরুষ, ৩২ জন নারী। এদের মধ্যে ৯৯ জন হাসপাতালে এবং ২ জন বাড়িতে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১০ হাজার ২৮৩ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ৬৩৫ জন এবং নারী ২ হাজার ৬৪৮ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ১০১ জনের মধ্যে ৫৮ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৯, ৪১ থেকে ৫০ বছরের ৮ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ৩ জন এবং ২১ থেকে ৩০ বছরের ৩ জন রয়েছেন।

এর আগে শুক্রবারও (১৬ এপ্রিল) করোনায় মারা যান রেকর্ড ১০১ জন। আগেরদিন বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত ৯৪ জনের মৃত্যু হয়। এটি দেশে একদিনে করোনায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু। তার আগে বুধবার মারা যান ৯৬ জন, যা দ্বিতীয় সর্বোচ্চ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

ট্যাগস :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১০১ জনের মৃত্যু

আপডেট সময় : ১০:২৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১