ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক তাহমিনা মুক্তির নির্দেশ Logo রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: আটক-৪৩ Logo অন্তর্বর্তী সরকারের সময় দেশে বেড়েছে দারিদ্রতা: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় স্ত্রীর আত্মসমর্পণ Logo পাকিস্তানে ফিতনা আল খাওয়ারিজের ঘাঁটিতে হামলা: নিহত-১৩ Logo যুবদল নেতার হাত-পা ভেঙে দিলেন বিএনপি নেতা Logo তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে Logo সড়কের পাশে পরিত্যক্ত ট্রাংকে মিললো নারীর মরদেহ Logo অন্তর্বর্তী সরকারের গোপন চুক্তির কারণে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হচ্ছে Logo মানিকছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার; হত্যা না আত্মহত্যা

নওগাঁয় নিজ বাড়ির সামনে খুন

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • / ১০৯৫ বার পড়া হয়েছে

নওগাঁয় নিজ বাড়ির সামনে খুন

জেলা প্রতিনিধি/নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাজিম উদ্দীন ফকির (৬২) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) রাতে পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। নিহত নাজিম উদ্দীন ফকির সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর গ্রামের মৃত কছিম উদ্দিন ফকিরের ছেলে। এবং তিনি ওই এলাকার মাতব্বর ছিলেন।

জানা যায়, নিহত নাজিম উদ্দীন সোমবার রাত ১১ টার দিকে বিলভবানীপুর শুকুরের মোড় থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাত কিছু দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও জানা যায়, নিহত নাজিম উদ্দীন প্রায় এক বছর  আগে মারপিটের ঘটনায় একটি গ্রাম্য শালিস দরবার করেছিল এলাকায়। সেই শালিসে ৩০ হাজার টাকা অর্থ জরিমানা করেন তিনি। এই গ্রাম্য শালিসকে কেন্দ্র করে তার উপর ক্ষিপ্ত ছিল এক পক্ষ। তৈরি হয়েছিল শত্রুতা।  এছাড়া প্রায় ৬-৭ মাস আগে পারিবারিক জমি সংক্রান্ত বিষয়ে একটি আপোষ করেন নিহত নাজিমুদ্দিন। সেই রাগও পুশে রাখতে পারে বলে মনে করেন স্থানীয়রা।

আর এসব শত্রুতা অথবা অন্য কোনো শত্রুতা থেকে এই হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করছেন অনেকে। তবে সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি খোলাসা হবে বলেও তারা আশা করছেন।

কোনো পূর্ব শত্রুতা থেকে এ হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করছেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক। তিনি হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এরপর মরদেহটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এছাড়া এঘটনায় নিহতর ছেলে সাইদুর ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। খুব দ্রুতই আসামীরা ধরা পড়বে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস :

নওগাঁয় নিজ বাড়ির সামনে খুন

আপডেট সময় : ০৫:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪