ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৯:২৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৯৮ বার পড়া হয়েছে

চকরিয়ায় অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে (২৭) অপহরণের ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। জিসান উপজেলার কাকারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড লোটনী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৭ সেপ্টেম্বর)
রাত ১১টায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কাকারা সাবের সদরের দোকান সংলগ্ন এলাকা থেকে ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে রাত আনুমানিক ৩টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে মরদেহের গলায় ও কপালে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে উপজেলা হাসপাতলে নিয়ে যায়। তবে তাঁকে কারা অপহরণ করেছিল এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেস, পুলিশ তদন্তে নেমেছে এবং অপরাধীদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

চকরিয়ায় অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:২৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬