ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

নতুন চ্যালেঞ্জের মুখে বিএনপি!?

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

নতুন চ্যালেঞ্জের মুখে বিএনপি!?

আস্থা ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কয়েকজন সিনিয়র নেতাকে আটকের পর বাকী নেতাদের অনেকেই আত্মগোপন করেছে।

সংগঠনটি যখন সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি পালন করছে তখন সিনিয়র নেতাদের আটক ও আত্মগোপন নতুন করে দলটির জন্য নতুন সংকট তৈরি করছে বলেই প্রশ্ন উঠছে বলেই মনে হচ্ছে।

কিন্তু দলটির নেতারা দাবি করছে আটক ও মামলায় সাজা দিয়ে অনেক নেতাকে রাজনীতির মাঠ থেকে সরানো হলেও তাতে দলের অভ্যন্তরে কোন সংকট তৈরি হবে না। কারণ তারা মনে করেন দলটিতে নেতৃত্বের ধারাবাহিকতা আছে এবং কেউ আটক হলে বিকল্প নেতারাই দায়িত্ব কাঁধে তুলে নিবেন।

রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরীন বলেন, বিএনপি সংগঠিত হবার প্রচেষ্টায় নেতাদের আটকের একটি প্রভাব থাকবেই। কিন্তু দলটি সেই সংকট মোকাবেলায় কী পদক্ষেপ নেয় সেটিও সামনের দিনগুলোতে দেখার বিষয় হবে।

দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এমনটি যে ঘটতে পারে তা আমাদের জানাই ছিলো। এজন্য আগে থেকেই দল প্রস্তুত আছে। সে কারণে নেতাদের আটক কিংবা শাস্তিতে দলে সংকট হবে না। বরং আন্দোলনর মাধ্যমেই আটক নেতারা বেরিয়ে আসবে।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হতে পারে এমন নেতাদের টার্গেট করে আটক বা আদালতের মাধ্যমে শাস্তি দেয়া হচ্ছে। কিন্তু দলের নেতৃত্বের ধারাবাহিকতা থাকায় এ চ্যালেঞ্জ মোকাবেলা তাদের জন্য কঠিন কিছু হবে না।

প্রসঙ্গত, আগামী সংসদ নির্বাচন অবাধ ও নির্দলীয় সরকারের অধীনে করার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এখন চূড়ান্ত আন্দোলনে আছে বিএনপি।

ট্যাগস :

নতুন চ্যালেঞ্জের মুখে বিএনপি!?

আপডেট সময় : ১২:৩৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩