ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইরানে পুলিশ ও মিলিশিয়াদের বাধার মুখে পড়েছে মার্কিন স্পেশাল ফোর্স Logo ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি আটক Logo ইরানের প্রস্তাবে নতুন রুটে হরমুজ প্রণালি পাড়ি দিল ৪ জাহাজ Logo ইরানে নিউক্লিয়ার হামলা হলে রাশিয়া বা চীন নিউক্লিয়ার যুদ্ধে জড়াবে? Logo জেলা প্রশাসকের বিরুদ্ধে নারী ইউএনওর অডিও ভাইরাল Logo আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশকে আইনে রূপান্তরিত হচ্ছে Logo ইউনুচের চুক্তিতে টন প্রতি ৭৫ ডলার বেশিতে যুক্তরাষ্ট্রের গম ক্রয় Logo জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে কিশোর আটক Logo চট্টগ্রাম বন্দরে নোঙর করলো সিঙ্গাপুরের ডিজেলভর্তি জাহাজ: আসছে আরও দুটি Logo রাজধানীতে সন্তানকে জবাইয়ের পর মায়ের আত্মহত্যা

নলছিটি উপজেলা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক বরখাস্ত

Astha DESK
  • আপডেট সময় : ০৫:১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

নলছিটি উপজেলা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক বরখাস্ত

আমির হোসেন/ঝালকাঠি প্রতিনিধিঃ

মাদক মামলা থেকে রাতারাতি জামিন লাভ করলেও নিজের কর্মস্থলে যোগদান করতে পারেননি ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সের চালক মোঃ রোমেন হাওলাদার (৩৯)। দাপ্তরিক ভাবে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলি পারভীন। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে মুঠোফোনে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন তিনি।

এর আগে গত শনিবার (৮ এপ্রিল) রাত এগারোটার দিকে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি রাখার গ্যারেজ থেকে রোমেন হাওলাদারকে মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করে নলছিটি থানা পুলিশ।

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ার পরে রবিবার ( ৯ এপ্রিল ) সকালে নলছিটি থানা পুলিশ আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে প্রেরণ করলেও রাতারাতি সোমবার (১০ এপ্রিল) জামিনে মুক্তি পান রোমেন হাওলাদার।

বরখাস্তের বিষয়ে জানতে চাইলে রোমেন হাওলাদার বলেন, “আমি আপনাদের সাথে কথা বলতে রাজি নই। আপনি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন।”

নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলি পারভীন বলেন, “অ্যাম্বুলেন্স চালক মো. রোমেন হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আপাতত তাঁর কর্মস্থলে যোগদানের সু্যোগ নেই।”

ঝালকাঠি জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সিভিল সার্জন) ডাক্তার এইচ, এম জহিরুল ইসলাম বলেন, “মাদক মামলার জন্য তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে মামলায় সাজা হলে তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।”

ট্যাগস :

নলছিটি উপজেলা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক বরখাস্ত

আপডেট সময় : ০৫:১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩