নিত্যপন্যের দাম আরো বাড়বে-ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০২:৫৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ১১০৭ বার পড়া হয়েছে
নিত্যপন্যের দাম আরো বাড়বে-ওবায়দুল কাদের
ফেনী প্রতিনিধিঃ
ইউক্রেনে যুদ্ধের কারনে বহি বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেল গ্যাসসহ নিত্য পন্যের দাম আরো বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
তিনি বৃহস্পতিবার রাতে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনে আসবে পানি ঘোলা করে। তাঁরা একটি বড় দল, তাদের নির্বাচন করার রাইট আছে। তিনি সংবিধান প্রসঙ্গে বলেন, বাংলাদেশের সংবিধানের বহিঃবিশ্বে একটি সুনাম আছে। সংবিধান অনুযায়ী পরবর্তী নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্টিত হবে।
এসময় উপস্থিত ছিলেন, ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান, মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি , জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহমেদ পিপি।


























