ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

নোয়াখালীতে সিএনজি চালককে পিটিয়ে হত্যা, আটক-২

Astha DESK
  • আপডেট সময় : ০২:৫০:২১ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • / ১০৮০ বার পড়া হয়েছে

নোয়াখালীতে সিএনজি চালককে পিটিয়ে হত্যা, আটক-২

স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালী জেলার চাটখিলে রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা ওভারটেক করতে চাওয়া নিয়ে তর্কাতর্কির জেরে চালক সাখাওয়াত উল্লাহকে (৫৫) পিটিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাটখিল-সোনাইমুড়ী সড়কের পাঁচগাঁও ইউনিয়নের মোস্তান নগর এলাকার মুহুরি মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।

নিহত সাখাওয়াত উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পাইক বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে।

জানা যায়, অটোরিকশা ওভারটেক করতে চাওয়া নিয়ে অপর অটোরিকশা চালক রাজুর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাজু ও তার বন্ধু সিএনজিচালক জাহাঙ্গীর, মুন্না একসঙ্গে সাখাওয়াতকে এলোপাতাড়ি কিল, ঘুষিসহ পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ওসি মোঃ গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ উপজেলার হালিমা দিঘীর পাড় এলাকার মৃত নবীর ছেলে রাজু (২২) ও একই এলাকার আকবরের ছেলে জাহাঙ্গীর (২৪)। জনকে আটক করেছে। অন্য আসামিকেও আটকের চেষ্টা চলছে। আজ বুধবার (৪ অক্টোবর) সকালের দিকে লাশের ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নোয়াখালীতে সিএনজি চালককে পিটিয়ে হত্যা, আটক-২

আপডেট সময় : ০২:৫০:২১ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩