ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের Logo বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট Logo চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নবনির্বাচিত এমপি Logo গনদাবীতে পরিণত হচ্ছে ওয়াদুদ ভুইয়াকে মন্ত্রী করার দাবী Logo এআই ইম্প্যাক্ট সামিটের জন্য শপথে আসছেন না নরেন্দ্র মোদি

নড়িয়ায় ‘ফ্রি ফায়ার’ খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্কুল ছাত্রের মৃত্যু, আটক-২

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • / ১০৫২ বার পড়া হয়েছে

এস,এম,স্বাধীন-শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় ফ্রি ফায়ার খেলাকে কেন্দ্র করে ছুরি দিয়ে কুপিয়ে সিজান আকন (১৭) নামের এক স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (০২ জুলাই) রাত ৯টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম লোংসিং মাদবর বাজার এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র সিজান আকন (১৭) নড়িয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের পশ্চিম লোংসিং গ্রামের বিল্লাল আকনের ছেলে। সে নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। নিহতর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নড়িয়া পৌরসভার পশ্চিম লোংসিং মাদবর বাজারে বন্ধুদের নিয়ে ফ্রি ফায়ার গেইম খেলছিল সিজান আকন। এ সময় স্থানীয় লাবিব ছৈয়াল (২৫) তার বন্ধু ইব্রাহিম জয় (২২), রাহিম হাওলাদার (২৪), নাহিম ছৈয়াল (২২) ও গেইম খেলছিলেন। তখন খেলা নিয়ে সিজান ও লাবিবের সঙ্গে বাকবিতন্ডা হয়।

বাকবিতন্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাবিব সিজানকে বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করতে এলে সিজানের বন্ধু মুন্না ছৈয়াল ও আসিফ ব্যাপারী আহত হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে সিজান আকনকে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। আহত মুন্না ও আসিফ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় রাতেই ইব্রাহিম জয় ও রাহিম হাওলাদারকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়িয়া থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :

নড়িয়ায় ‘ফ্রি ফায়ার’ খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্কুল ছাত্রের মৃত্যু, আটক-২

আপডেট সময় : ১১:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২