ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাভারে ছাত্রদল নেতার নির্যাতনে চোখ হারাতে বসছে কিশোর Logo ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে ৩ ঘণ্টা সংঘর্ষ, নিহত-১ Logo অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সম্প্রতি তুরাগ নদ থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার Logo সীমান্তের শূন্যরেখায় দুই সপ্তাহ: ক্ষুধা, অনিশ্চয়তা আর বেঁচে থাকার লড়াই Logo সন্দ্বীপে ১৫ কোটি টাকা আত্মসাত: ভুক্তভোগীদের মানববন্ধন Logo টাঙ্গাইলে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদন্ড Logo প্রধান শিক্ষককে জুতাপেটা: বিএনপির নেতাকে শোকজ Logo জী‌বিত ব্যক্তি মৃত দে‌খি‌য়ে বয়স্ক ভাতা বন্ধ: প্রতিবাদে বিক্ষোভ Logo নিম্ন আয়ের মানুষের জন্য তৈয়ারী হবে আবাসন প্রকল্প

পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে; রনি

Astha DESK
  • আপডেট সময় : ০৯:১৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ১০২৭ বার পড়া হয়েছে

পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে; রনি

আস্থা ডেস্কঃ

সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি দাবি করেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রতিটি গণঅভ্যুত্থান আগেরটির তুলনায় জ্যামিতিক হারে বড় হয়েছে।

তাঁর মতে, এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভবিষ্যতে যে বড় ধরনের গণঅভ্যুত্থান ঘটতে পারে, তা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কেন্দ্রিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে।

সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

গোলাম মাওলা রনি বলেন, দীর্ঘ সময় ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব দুর্বল হয়ে পড়ায় দেশের রাজনীতিতে একটি বড় শূন্যতা সৃষ্টি হয়েছে। এই বাস্তবতায় বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) রাজনীতির প্রধান সক্রিয় শক্তি হিসেবে রয়েছে বলে তিনি মত দেন।

তিনি আরও বলেন, বিএনপি দীর্ঘ সময় ধরে সাংগঠনিক দুর্বলতার মধ্য দিয়ে যাচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামী অতীতের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার সুযোগ পেয়েছে বলে তাঁর পর্যবেক্ষণ।

রাজনৈতিক অঙ্গনের পরিবর্তিত ন্যারেটিভ, দলগুলোর সাংগঠনিক অবস্থান এবং ক্ষমতার ভারসাম্যের পরিবর্তনের কারণে ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন গোলাম মাওলা রনি। তবে তিনি স্পষ্ট করেন, এসব বক্তব্য তাঁর ব্যক্তিগত রাজনৈতিক বিশ্লেষণ ও পর্যবেক্ষণের অংশ, যা তিনি টক শোতে তুলে ধরেছেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে; রনি

আপডেট সময় : ০৯:১৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬