ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

পাকিস্তানে আবাসিক ভবনে বিস্ফোরণ, আহত ২০,নিহত ৫

News Editor
  • আপডেট সময় : ০৪:২৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
  • / ১১৪৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে একটি বহুতল আবাসিক ভবনে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। বুধবার সকালের দিকে করাচির গুলশান-ই-ইকবাল এলাকায় বিস্ফোরণের এই হতাহতের ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বিস্ফোরণে হতাহতদের উদ্ধারের পর করাচির প্যাটেল হাসপাতালে নেয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে আবাসিক ভবনটির একাংশ ধসে পড়েছে। ভবনটির দ্বিতীয় তলায় বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণে আশপাশের ভবন ও রাস্তার যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তানের মেট্রোপলিটন এই শহরে ২ কোটির বেশি মানুষের বসবাস রয়েছে। প্রদেশে প্রায়ই জাতিগত, রাজনৈতিক এবং অন্যান্য সহিংসতার ঘটনার রেকর্ডও রয়েছে।

বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলছে, আবাসিক ওই ভবনে বিস্ফোরণের কারণ জানতে ইতোমধ্যে বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

প্রাথমিকভাবে গ্যাস লাইনে লিকেজের কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

পাকিস্তানে আবাসিক ভবনে বিস্ফোরণ, আহত ২০,নিহত ৫

আপডেট সময় : ০৪:২৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০