ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়োজনে সারাদেশের ভোট বন্ধ করে দেওয়া হবে-সিইসি

Astha DESK
  • আপডেট সময় : ০৩:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • / ১০৫২ বার পড়া হয়েছে

প্রয়োজনে সারাদেশের ভোট বন্ধ করে দেওয়া হবে-সিইসি

স্টাফ রিপোর্টারঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম নিয়ন্ত্রণ করা না গেলে প্রয়োজনে সারাদেশের ভোট বন্ধ করে দেওয়া হবে। ভোট যাতে বাধাগ্রস্ত না হয়, তার জন্য সংশ্লিষ্ট সবারই সহায়তা করা প্রয়োজন।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে “দ্বাদশ সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা” শিরোনামে আয়োজিত সংলাপে সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন।

নির্বাচনে অনিয়ম নিয়ন্ত্রণ করতে না পারলে ভোট বন্ধ করে প্রিজাইডিং অফিসারের কেন্দ্র ত্যাগের কথা বলেন সিইসি। ভোট বন্ধ না করলে সেটিও ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে।

ট্যাগস :

প্রয়োজনে সারাদেশের ভোট বন্ধ করে দেওয়া হবে-সিইসি

আপডেট সময় : ০৩:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩