ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি Logo অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক Logo তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার Logo জেল বন্দি বিএনপি নেতা, ঢাকায় চালিয়েছেন গুলি: হয়ে গেলো মামলায় আসামী Logo গাজীপুরে বন্ধ হলো দুটি কারখানা: বেকার হলো ১৮০০ শ্রমিক

ফ্রান্স-ইতালিতে বন্যায় নিহত ২, নিখোঁজ ২৪

News Editor
  • আপডেট সময় : ০৯:৩৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
  • / ১১৪১ বার পড়া হয়েছে

ফ্রান্স ও ইতালির মধ্যবর্তী সীমান্ত এলাকায় রেকর্ড বৃষ্টিপাতের পর ভয়াবহ বন্যায় অন্তত দুইজন প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ কমপক্ষে দুই ডজন মানুষ। শনিবার দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবার রাতে ফ্রান্সের দক্ষিণপশ্চিম এবং ইতালির উত্তর সীমান্ত এলাকা দিয়ে শক্তিশালী একটি ঝড় বয়ে যায়। এর পরপরই সীমান্তের দুই পাশে প্রবল বন্যা দেখা দেয়।

এতে বহু ঘরবাড়ি ভেসে গেছে। সেতু ধ্বংস ও রাস্তা বন্ধ হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।

ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, মাত্র ২৪ ঘণ্টায় দেশটির উত্তরে পিয়েডমন্ট অঞ্চলে ৬৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ১৯৫৮ সালের পর সেখানে এত বৃষ্টিপাত আর দেখা যায়নি।

রাজধানীতে ব্যক্তিকে গলা কেটে হত্যা

ফরাসি সীমান্তের কাছে গবাদিপশুর দেখভাল করতে গিয়ে বন্যার পানিতে ভেসে গিয়েছিলেন দুই ভাই। একজন একটি গাছ ধরে কোনওমতে প্রাণরক্ষা করেছেন। দ্বিতীয়জনকে সীমান্তের অপরপাশে খোঁজা হচ্ছে।

ভার্সেলি এলাকায় গত ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সেখানে ক্যাম্পিং করতে যাওয়া ১১ পর্যটককে উদ্ধার করা হয়েছে।

সীমান্তের বিপরীত পাশে দক্ষিণপশ্চিম ফ্রান্সে ১২ ঘণ্টারও কম সময়ে প্রায় পুরো বছরের গড়ের সমান বৃষ্টিপাত হয়েছে।

স্থানীয় দমকল বাহিনী জানিয়েছে, অঞ্চলটিতে অন্তত আটজন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে দু’জন উদ্ধারকারীও রয়েছেন। দায়িত্বপালনকালে রাস্তা ভেঙে গাড়ি ভেসে যাওয়ার পর থেকে তাদের আর সন্ধান মেলেনি।

নাইসের মেয়র জানিয়েছেন, শহরের চারপাশে রাস্তাঘাট এবং অন্তত ১০০টি বাড়ি বন্যায় ভেসে গেছে।

রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন বাড়ি থেকে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

ট্যাগস :

ফ্রান্স-ইতালিতে বন্যায় নিহত ২, নিখোঁজ ২৪

আপডেট সময় : ০৯:৩৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০