ঢাকা ১২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ১০২৮ বার পড়া হয়েছে

বগুড়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টারঃ

বগুড়া সদর উপজেলায় যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামকে (৫০)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউপির ৯ নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত সাবেক সদস্য এবং নুনগোলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও একজন খামারি ছিলেন।

পুলিশ ও স্বজনদের সূত্র মতে জানা যায়, স্থানীয় বাঘোপাড়া বাজারে কয়েকজনের সঙ্গে চা পান শেষে এক ভাতিজাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। আশোকোলা সেতুর কাছে পৌঁছালে তিন যুবক তাদের গতিরোধ করে। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরে ওই তিন যুবক সাইফুল ইসলামকে রাস্তার পাশের একটি জমিতে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, হত্যাকাণ্ডে জড়িত ৩ যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের অবস্থান শনাক্ত করে আটকের জন্য জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

বগুড়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১০:৪৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬