ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:২৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১০০ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।রবিবার ভোর ৫টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার কলেজ রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে বগুড়া অভিমুখী এসআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে বগুড়ার দিকে যাওয়ার সময় বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালকসহ ৬ জন মারা যান। আহত হন আরও অন্তত ১০ জন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। দুর্ঘটনার কারণে বগুড়া-ঢাকা মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

হাইওয়ে পুলিশের শেরপুর ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম জানান, যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে বিপরীতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে যান চলাচল শুরু হয়।

ট্যাগস :

বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

আপডেট সময় : ০৫:২৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১