ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বছিলায় ট্রাক-অটোর সংঘর্ষে, নিহত-১

Astha DESK
  • আপডেট সময় : ১২:১৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৮১ বার পড়া হয়েছে

বছিলায় ট্রাক-অটোর সংঘর্ষে, নিহত-১

আস্থা ডেস্কঃ

রাজধানীর বছিলা ব্রিজের ঢালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোঃ সেলিম (৩৫) নামে ১ জন নিহত হয়েছে। নিহত সেলিম পেশায় ১ জন কসাই, তিনি পরিবার নিয়ে কেরানীগঞ্জে বসবাস করেন। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় অটোরিকশার ৫ যাত্রী আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা অটোরিকশার যাত্রী ছিলো।

আহতরা হলো, অটোচালক ইয়ার হোসেন (৪২), মারুফা বেগম (৪২), রানী বেগম (৪০),
সালমা আক্তার (২২), মারফিয়া আক্তার (১৮)। আহত যাত্রীরা কেরানীগঞ্জের আটিবাজারের বাসিন্দা। নিহত সেলিম পেশায় কসাই ছিলেন। তিনি পরিবার নিয়ে কেরানীগঞ্জে থাকতেন।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক গোলাপ উদ্দিন বলেন, সকালে বছিলা ব্রিজের ঢালে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই ১ ব্যক্তি নিহত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও অটোরিকশাটিকে জব্দ করা হয়েছে। ট্রাক চালক পলাতক, আইনি প্রক্রিয়া চলমান।

ট্যাগস :

বছিলায় ট্রাক-অটোর সংঘর্ষে, নিহত-১

আপডেট সময় : ১২:১৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩