ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল Logo স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে উঠেও রক্ষা হয়নি ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের Logo খাগড়াছড়িতে বিএনপির কার্যালয় ও গাড়িতে আগুন Logo দুই কারণে হেরেছে ট্রাম্প! Logo বাবুনগরীর মন্তব্যে ক্ষুব্ধ কওমি আলেমরা Logo নাটোর বগুড়া মহাসড়কে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পানছড়িতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত Logo বাড়ানো হল গ্রাম পুলিশের বেতন Logo প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধর, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন Logo শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে ক্ষতি প্রায় ২ হাজার কোটি টাকা

বরিশালে বিএনপি পুর্বঘোষিত মহাসমাবেশ আজ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৪৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১৮৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সিটি নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি পুর্বঘোষিত মহাসমাবেশ আজ বরিশালে অনুষ্ঠিত হচ্ছে। শেষ মুহূর্তে বরিশালে সমাবেশ করার অনুমতি পেয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জিলা স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে দেশের ৬ সিটি কর্পোরেশনে বিএনপির মনোনয়নে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে।সমাবেশ সফল করতে বেশ কয়েক দিন ধরে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে দলটি।

বুধবার সন্ধ্যায় দলের যুগ্ম মহাসচিব এবং বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার জানান, সন্ধ্যা ৭টার দিকে আমাদের সমাবেশ করার অনুমতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশ। নগরের জিলা স্কুল মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে তারা। যদিও এ অনুমতির সঙ্গে বেশকিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে।

এর আগে বুধবার দুপুর ১২টায় সদর রোডের দলীয় কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এখানে সমাবেশ করার অনুমতি না পাওয়ার কথা জানিয়েছিলেন সরোয়ার। একই সঙ্গে সমাবেশ ঠেকাতে নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশি অভিযান এবং ধরপাকড় চেষ্টার অভিযোগও করেন তিনি।

দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সরোয়ার বলেন, বুধবার রাতভর দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়ি বাড়ি হানা দেয় পুলিশ। তাদের গ্রেপ্তারে চলে সাঁড়াশি অভিযান। সরকার বলছে তারা শক্তিশালী বিরোধী দল দেখতে চায়। অথচ আমাদের সভা-সমাবেশ মিছিল-মিটিং বাস্তবায়নে তারা বাধা প্রদান করছে। এটা খুবই দুঃখজনক।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে ৬ সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীরা সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। প্রথম সমাবেশ চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে সেটা স্থগিত করা হয়। আগামী ২৭ ফেব্রুয়ারি খুলনায়, ১ মার্চ রাজশাহী এবং ৩ মার্চ ঢাকা উত্তর ও ৪ মার্চ ঢাকা দক্ষিণে সমাবেশ হবে।

ট্যাগস :

বরিশালে বিএনপি পুর্বঘোষিত মহাসমাবেশ আজ

আপডেট সময় : ০৪:৪৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১