ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
  • / ১২১৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি চার দিনের ম্যাচ এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা থাকলেও তা স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজটি না হলেও এপ্রিলেই আরেকটি সিরিজ খেলতে নামবে টাইগার যুবারা। এবার বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় আইসিসি যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। তবে এরপর এখন পর্যন্ত তেমন একটা খেলার সুযোগ পায়নি নতুন ক্রিকেটাররা। ঘরের মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টি-২০ লিগে আকবরসহ যুব দলের বেশ কয়েকজন খেলেছেন। এছাড়া ঘরের মাঠে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষেও সিরিজ খেলেছেন বিশ্বকাপজয়ী যুবারা। তবে নতুন যুব দলের অনেকেরই মাঠে নামা হয়নি।

এমতাবস্থায় বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ভারতের মাটিতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলার পর দেশে পাকিস্তানের বিপক্ষে যুবাদের সিরিজ খেলার কথা ছিল। তবে আফগানদের বিপক্ষে সিরিজটি না হওয়ায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই খেলায় ফিরবে অনূর্ধ্ব-১৯ দল।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের কথা নিশ্চিত করেছেন বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার। গণমাধ্যমকে তিনি বলেন, এখন আফগানিস্তান সিরিজ হচ্ছে না। কারণ পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে আসবে। তারা ১২ এপ্রিল ঢাকা পৌঁছাবে। এ সময়ে ভারতের নয়ডায় গিয়ে সিরিজ খেলার মতো পর্যাপ্ত সময় নেই।

তিনি আরো বলেন, আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসে ভালো একটি সময় বের করবো। দ্রুতই সিরিজটি আয়োজন করা যাবে। পাকিস্তান সিরিজ ও ঈদ-উল-ফিতরের পর লম্বা বিরতি আছে। চাইলে সেই সময়ও খেলা যাবে।

বাংলাদেশ সফরে একটি চারদিনের ম্যাচ এবং পাঁচটি একদিনের ম্যাচ খেলবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

ট্যাগস :

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

আপডেট সময় : ০৮:০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১