ঢাকা ১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা Logo ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আলোচনায় ৪ প্রার্থী Logo পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করলো ভারত Logo খাগড়াছড়িতে রাতের আধাঁরে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন Logo এনসিপি নেত্রীর বাড়িতে আগুনের ঘটনায় পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি Logo প্রমাণ না পাওয়ায় জুলাই মামলা থেকে অব্যাহতি পেলো সব আসামি Logo গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১১ জন আটক Logo পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে ৩১৬ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পানছড়িতে এম এন লারমা’র ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল

বাবার সন্ধান চেয়ে মেয়ের আকুতি, কাঁদলেন তারেক রহমান

Astha DESK
  • আপডেট সময় : ১১:৩৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / ১২১৪ বার পড়া হয়েছে

বাবার সন্ধান চেয়ে মেয়ের আকুতি, কাঁদলেন তারেক রহমান

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

আমি আর আমার ভাই বাবাকে কি কোনোদিন জড়িয়ে ধরতে পারব না? ২০১৩ সালের ডিসেম্বরে গুম হওয়া বংশাল থানা ছাত্রদল নেতা পারভেজ হোসেনের কিশোরী মেয়ে আদিবা ইসলাম হৃদির কান্নাভেজা এমন প্রশ্নে থমকে যায় পুরো সম্মেলন কেন্দ্র। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেই প্রশ্নে থমকে যান। তার চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রু।

আজ মঙ্গলবার (১ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে বিএনপি আয়োজিত বিশেষ আলোচনাসভায় এমন দৃশ্যের অবতারণা ঘটে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হৃদির বক্তব্যের পুরোটা সময় জায়ান্ট স্ক্রিনে তাকে চশমার ফাঁক দিয়ে বারবার চোখ মুছতে দেখা যায়। বাবাকে ফেরত পেতে এই মুহূর্তে হৃদির জন্য কিছু করতে না পারলেও চোখের জল ফেলে কষ্ট ভাগাভাগি করেন তার সঙ্গে।

সভায় হৃদি ছাড়াও সারা দেশ থেকে আসা নির্যাতিত ব্যক্তি ও তাদের স্বজনরা কষ্ট ও ভোগান্তির গল্পগুলো তুলে ধরেন।

তারা জানান, স্বজন হারানোর বেদনার সঙ্গে আর্থিক টানাপোড়েন, সন্তান আর তার ভবিষ্যতের চিন্তা তাড়িয়ে বেড়াচ্ছে ভুক্তভোগীদের।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের বাবা শুধু নিজের সন্তানের কথাই বলেননি, তুলে ধরেন অন্যান্য শহীদদের অভিভাবকের কষ্টও।

রাষ্ট্রের কাছে শহীদ পরিবারগুলোর দাবি, বিচারের মুখোমুখি করা হোক নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের।

ট্যাগস :

বাবার সন্ধান চেয়ে মেয়ের আকুতি, কাঁদলেন তারেক রহমান

আপডেট সময় : ১১:৩৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫