ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Logo ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া Logo ধেঁয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র-ইসরায়েল Logo যুক্তরাষ্ট্রের ৬টি পারমাণবিক বোমা নিখোঁজ Logo মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট Logo ইরান থেকে সরে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের Logo অস্ত্রের মুখে উচ্ছেদের পরদিন ঘর পুননির্মাণের আশ্বাস পেল গারো পরিবার “ফলোআপ” Logo ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি ও মামুনের মুক্তি দাবি ১৫৬ নাগরিকের Logo রণকৌশল পরিবর্তন করলো ইরান

বিএনপি নেতার চিকিৎসার ব্যবস্থা করে অনন্য নজির স্থাপন করলেন আমু

News Editor
  • আপডেট সময় : ০২:১৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • / ১১২৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পির (৫২) অসুস্থতার খবর পেয়ে চিকিৎসার সার্বিক সহযোগিতাসহ সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

আমির হোসেন আমু এখানে দলের পরিচয় বড় করে দেখেননি। অসুস্থ মেহেদী হাসান বাপ্পির অসুস্থ হওয়ার পরই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পৌঁছানো এবং নিউরোসাইন্স হসপাতালে ভর্তি করার জন্য ব্যবস্থা করেন। বর্তমানে মেহেদী হাসান বাপ্পি রাজধানীর ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আমির হোসেন আমুর পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব জনাব ফকরুল মজিদ মাহমুদ (কিরন) অসুস্থ বাপ্পি তালুকদারের ছেলে রাতুল তালুকদারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং খোঁজখবর নিচ্ছেন।

অপরদিকে ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর হাফিজ আল মাহমুদ ও জনপ্রিয় কাউন্সিলর নাসিমা কামালসহ জেলা আওয়ামী লীগের অনেকই তার খোঁজখবর নেয় এবং হাসপাতালে দেখতে যান। যা বিরোধী দলের লোক হলেও প্রশংসনীয় উদাহরণ।

তার ছেলে রাতুল তালুকদার জানান, যখন বাবাকে বলা হয়েছে ঢাকায় এনে হাসপাতালে ভর্তির যাবতীয় ব্যবস্থাসহ সার্বক্ষনিক খোঁজখবর রাখছেন আমির হোসেন আমু। এই কথা শোনার পর বাবা আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। সে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমন মহান নেতার দীর্ঘায়ু কামনা করেন।

ট্যাগস :

বিএনপি নেতার চিকিৎসার ব্যবস্থা করে অনন্য নজির স্থাপন করলেন আমু

আপডেট সময় : ০২:১৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০