ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাত চুরির’ অপবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

ভাত চুরির’ অপবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা

আস্থা ডেস্কঃ

খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার’ অপবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আজমুল হোসেন (২১)কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিহত আজমুল হোসেন ওরফে আযমের বাবা কুতুব উদ্দিন বাদী হয়ে হরিণটানা থানায় মামলাটি করেন।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহত আজমুল হোসেন চুয়াডাঙ্গার দর্শনা এলাকার বড় শলুয়া গ্রামের কুতুব উদ্দিনের ছেলে। তিনি খুলনার বেসরকারি নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

আস্থা/এমএইচ

ট্যাগস :

ভাত চুরির’ অপবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৯:৩৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬