ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo আজ ফুলবাড়ীয়া সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo রাজারহাটে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত-১, আহত-৫ Logo লালমনিরহাটে একই মঞ্চে হিন্দু-মুসলিমের যৌতুকহীন বিয়ে Logo চুয়াডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক কারবারী আটক Logo জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১শ পরীক্ষার্থী Logo রাজধানীর খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট Logo আওয়ামী লীগের দাফন হয়ে গেছে Logo খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের Logo প্রকাশ্যে ক্ষমা ও শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ফুয়াদের নামে লিগ্যাল নোটিশ Logo রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতান্ত্রকে দুর্বল করতে পারে-কংগ্রেসের সদস্য গ্রেস মেং

ভৈরবে রশিতে ঝুলানো সন্তান ও মায়ের মরদেহ

Astha DESK
  • আপডেট সময় : ০৫:২৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

ভৈরবে রশিতে ঝুলানো সন্তান ও মায়ের মরদেহ

ভৈরব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় গৃহবধূ ও তাঁর তিন বছর বয়সী সন্তান ফাঁসিতে ঝুলে রাখা হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার (১৫ মে) সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুরের পাক্কার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

পরে হাসপাতাল থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের শাশুড়িসহ বাড়ির অন্য সদস্যরা।

গৃহবধূর পরিবারের ধারণা, শ্বাশুড়ি ও তাঁর পরিবারের সদস্যরা সন্তানসহ তাঁকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে পালিয়ে গেছে। নিহতের শাশুড়িসহ বাড়ির অন্য সদস্যরা পলাতক রয়েছে।

নিহতেরা হলেন জোনাকি আক্তার (৩৫) ও সাড়ে তিন বছর বয়সী শিশু সন্তান আলিফ। জোনাকি আক্তার ইতালি প্রবাসী ফরহাদ মিয়ার স্ত্রী এবং উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের রইছ বাবুর্চির মেয়ে। শিশু আলিফ জোনাকি ও ফরহাদ দম্পতির একমাত্র সন্তান।

নিহতের স্বজনেরা জানান, গতকাল রোববার রাতেও মোবাইল ফোনে শাশুড়ির নির্যাতনের বিষয়টি জানিয়েছিলেন জোনাকি। এমনকি সন্তানসহ তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন।

এ ঘটনায় ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম মোল্লা বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে, ঘটনার পর থেকে শ্বাশুড়ি ও পরিবারের বাকি সদস্যরা পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

ভৈরবে রশিতে ঝুলানো সন্তান ও মায়ের মরদেহ

আপডেট সময় : ০৫:২৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩