ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাটিরাঙ্গায় বিভিন্ন ওয়ারেন্টভুক্ত ও মাদকসহ ১০ জন আটক

Astha DESK
  • আপডেট সময় : ১০:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ১০০৩ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গায় বিভিন্ন ওয়ারেন্টভুক্ত ও মাদকসহ ১০ জন আটক

স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ও মাদকসহ গত ২৪ ঘণ্টায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৩ আগস্ট) বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন হলো, করাইল্যাছড়ির মৃত আবদুল কাদেরের ছেলে জসিম উদ্দিন, আচালংয়ের মোনাফ মিয়ার ছেলে মনির হোসেন, তানক্কাপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে ইব্রাহীম খলীল (২ মামলার ওয়ারেন্টভুক্ত), পশ্চিম গড়গড়িয়ার আব্দুল খালেকের ছেলে মনির হোসেন, বড়বিল মহিলা মাদ্রাসাপাড়ার মহি উদ্দিনের স্ত্রী নুরের নেছা লাকী ও ডিপি পাড়ার অংসাই অংমারমা, পিতা আতুস মারমাকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে, মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) সারণির ক্রমিক ১০(ক) ও ২৬(১) ধারা মোতাবেক ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃতদরর মধ্যে মাটিরাঙ্গা পৌরসভার আদর্শগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত রঙ্গ মিয়ার ছেলে হাফেজ আহম্মেদকে ১১৭ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

অপর ২ জন শান্তিপুর স্কুলপাড়ার মৃত মহরম আলীর ছেলে মোঃ রিয়াদ হোসেন ও মৃত খলিলুর রহমানের ছেলে মোঃ আল আমিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারা মোতাবেক জরিমানা ও বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ সাহেদ উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আস্থা/এমএইচ

ট্যাগস :

মাটিরাঙ্গায় বিভিন্ন ওয়ারেন্টভুক্ত ও মাদকসহ ১০ জন আটক

আপডেট সময় : ১০:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬