ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিশরের সমুদ্র বন্দরে বিস্ফোরণ

Astha DESK
  • আপডেট সময় : ১১:৩৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ১০০৪ বার পড়া হয়েছে

মিশরের সমুদ্র বন্দরে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডামাডোলে নতুন করে যুক্ত হয়েছে মিশর। বুধবার দেশটির বন্দরে থাকা প্রাকৃতিক গ্যাস বোঝাই যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজে ড্রোন আঘাতে এ বিস্ফোরণ ঘটেছে। এতে জাহাজটিতে আগুন লেগে যায়। আগুনের মাত্রা বৃদ্ধি পেলে পাশে থাকা আরেকটি জাহাজেও আগুন ছড়িয়ে পড়ে। (সূত্র-ডন অনলাইন)।

বৃটিশ সমুদ্র নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান অ্যামব্রে জানায়, জাহাজটিতে থাকা ক্রু সদস্যদের সরিয়ে নেয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এখনো এই হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।

এ বিষয়ে কথা বলতে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাত্তির একটি ফোনালাপ হয়। সেখানে দার সংযম, সংলাপ ও কূটনীতিতে জোর দেয়ার আহ্বান জানান। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এ খবর নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

মিশরের সমুদ্র বন্দরে বিস্ফোরণ

আপডেট সময় : ১১:৩৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬