ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড

যশোরে শিশুকে ধর্ষণ

News Editor
  • আপডেট সময় : ০৩:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
  • / ১১১৬ বার পড়া হয়েছে

গত ৩ অক্টোবর যশোরের চোগাছা উপজেলায় জিন ছাড়ানোর চিকিৎসা করতে গিয়ে এনায়েত আলী (৫০) নামের এক কবিরাজের বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বৃহস্পতিবার যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এনায়েত আলীকে আসামি করে চৌগাছা থানায় ধর্ষণের একটি মামলা হয়েছে। এনায়েতের বাড়ি চৌগাছা উপজেলার ইন্দ্রপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর চৌগাছা উপজেলার একটি গ্রামের এক শিশু অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য এনায়েত নামের কবিরাজের কাছে নেওয়া হয়। ওই কবিরাজ চিকিৎসার নামে ওই শিশুকে ধর্ষণ করেন। তখন লোকলজ্জার ভয়ে পরিবারের লোকজন বিষয়টি কাউকে জানাননি।
ওই শিশু স্থানীয় এক কওমি মাদ্রাসায় লেখাপড়া করে। পরিবারের সদস্য পরিচয় দিয়ে কয়েক দিন আগে ওই কবিরাজ শিশুটিকে মাদ্রাসা থেকে নিয়ে আসেন। এ কারণে শিশুর পরিবারের সদস্যদের আশঙ্কা, আবার ওই শিশুকে এনায়েত ধর্ষণ করতে পারেন। যে কারণে আগের ঘটনা উল্লেখ করে মেয়েটির বাবা নারী ও শিশু নির্যাতন আইনে চৌগাছা থানায় একটি মামলা করেন।

জানতে চাইলে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব বলেন, মাসখানেক আগে ওই শিশু ধর্ষণের শিকার হয়। এ বিষয়ে মেয়েটির বাবা বাদী হয়ে এনায়েত আলী নামের একজনকে আসামি করে ধর্ষণের একটি মামলা করেন। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :

যশোরে শিশুকে ধর্ষণ

আপডেট সময় : ০৩:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০