ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

যুক্তরাষ্ট্রে করোনায় আ.লীগ নেতার মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:৩৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • / ২৪১০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সাহা মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার (১ জানুয়ারি) সকালে জর্জিয়ার নর্থ সাইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মার যান।

করোনা সংক্রমণ শনাক্তের পর থেকে দীর্ঘদিন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রমেশ। তিনি জর্জিয়া যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জর্জিয়া আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার দুই মেয়ে এবং স্ত্রীও করোনায় আক্রান্ত। তারা কিছুদিন হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। জর্জিয়ার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।

বাংলাদেশের নোয়াখালীর অধিবাসী রমেশ চন্দ্র সাহা দীর্ঘদিন ধরে জর্জিয়ায় বসবাস করে আসছিলেন। তিনি জর্জিয়ায় বাংলাদেশি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন।

তিনি জর্জিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সাবেক সহ-সভাপতি, জর্জিয়া বাংলাদেশ পূজা সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জর্জিয়া যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি পরে জর্জিয়া আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছিলেন।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে করোনায় আ.লীগ নেতার মৃত্যু

আপডেট সময় : ০৮:৩৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১