ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যা করে প্রবাসীর আত্মহত্যা

News Editor
  • আপডেট সময় : ০৭:৫১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • / ১১০০ বার পড়া হয়েছে

রোববার (২৭ সেপ্টেম্বর) পুলিশের সঙ্গে কথা বলা অবস্থায়ই স্ত্রীকে গুলি করে হত্যা করলেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার লভেন শহরে বসবাস করা ৫২ বছর বয়সী এক বাংলাদেশি। পরে নিজেও আত্মহত্যা করেন তিনি। এই দম্পতির দুজনের বাড়িই বাংলাদেশের মাগুরা সদরে।

দীর্ঘদিন সম্পর্ক ভালো যাচ্ছিল না আবুল আহসান হাবিব ও তার স্ত্রী সৈয়দ সোহেলি আক্তারের।স্ত্রীকে নিয়ে সব সময়ই অভিযোগ করতেন আহসান। আহসান এক সপ্তাহ আগে তার ক্যানসারের কথা জানতে পারেন। কিন্তু পরিবারের কাছে গোপন রাখেন বলে লভেনের বাংলাদেশি কমিউনিটির একাধিক প্রবাসী গণমাধ্যমকে জানান।

আরও পড়ুনঃ ধর্ষকদের বিচারের কাঠগড়ায় দাঁড় না করিয়ে ক্রসফায়ার দেয়া উচিত: হানিফ

রোববার রাতে স্ত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। দুজনে মারামারিও করেন। পরে স্ত্রী পুলিশকে ফোন করে বিষয়টি জানান। তবে পুলিশ আসার আগেই আহসান বাড়ি থেকে বের হয়ে যান। এ সময় তিনি পাশে লুকিয়ে ছিলেন। পুলিশ চলে যেতেই আহসান আবার ঘরে প্রবেশ করেন। তখন সোহেলি আবার জরুরি নম্বরে ফোন করে স্বামীর আসার খবর জানান। পুলিশ সদস্যরা ফোনে কথা বলার সময় গুলির শব্দ পেয়ে দ্রুত রওনা দেন।

ঘটনাস্থলে এসে দুজনকেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।পুলিশের ধারণা, আহসান স্ত্রীকে গুলি করে নিজে আত্মহত্যা করেছেন আহসান।

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যা করে প্রবাসীর আত্মহত্যা

আপডেট সময় : ০৭:৫১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০