ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল Logo স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে উঠেও রক্ষা হয়নি ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের Logo খাগড়াছড়িতে বিএনপির কার্যালয় ও গাড়িতে আগুন Logo দুই কারণে হেরেছে ট্রাম্প! Logo বাবুনগরীর মন্তব্যে ক্ষুব্ধ কওমি আলেমরা Logo নাটোর বগুড়া মহাসড়কে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পানছড়িতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত Logo বাড়ানো হল গ্রাম পুলিশের বেতন Logo প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধর, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন Logo শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে ক্ষতি প্রায় ২ হাজার কোটি টাকা

রাজধানীর মৌচাকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

রাজধানীর মৌচাকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা

মোফাজ্জল হোসেন ইলিয়াছ:

রাজধানীর মৌচাক এলাকাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করার খবর পাওয়া গেছে। আজ সোমবার রাত সাড়ে ৯ টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনের গলি দিয়ে যাওয়ার সময় তার ওপর হামলার ঘটনা ঘটে। নিহত বিলাল হোসেন মালিবাগ বাগানবাড়ির ৫১২ নম্বর বাসার বাসিন্দা এবং মৃত ইউসুফ তালুকদারের ছেলে।

স্বজনরা জানান, রমনা থানা যুবদলের নেতা লুৎফুরের নেতৃত্বে ১০-১২ জনের একটি সশস্ত্র দল তার পথরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে বুকের ডান পাশে আঘাত করে। বিলাল হোসেন মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে স্বজন ও স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর রাত ৯টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের এএসআই শরিফুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত লুৎফুর ও তার সহযোগীরা পলাতক রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের আটক করতে অভিযান চলছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

রাজধানীর মৌচাকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা

আপডেট সময় : ১০:৩৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬