ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

শিশুটি জন্ম দিল ফুটফুটে এক নবজাতক “ফলোআপ”

Astha DESK
  • আপডেট সময় : ০২:৩৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৭৬ বার পড়া হয়েছে

শিশুটি জন্ম দিল ফুটফুটে এক নবজাতক “ফলোআপ”

স্টাফ রিপোর্টারঃ

চতুর্থ শ্রেণির সেই শিশুটি ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে। আজ শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে গুরুদাসপুর উপজেলা গাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতকটির জন্ম দিয়েছে ১১ বছরের শিশু মা। শিশু মা ও নবজাতক দুজনেই সুস্থ্য আছে।

গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক নার্গিস তানিমা ফেরদৌস বলেন, প্রসূতি শিশুটির বয়স একেবারেই কম। একারণে স্বাভাবিকভাবে সন্তান জন্মদানের ক্ষেত্রে জরায়ু ছিড়ে যাওয়াসহ নানান ধরণের ঝুঁকি ছিল। একারণে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শিশুটির শরীরে রক্তের মাত্রা কম থাকায় দুই ব্যাগ রক্ত দিতে হয়েছে। অপারেশনের মাধ্যমে ৩ কেজি ওজনের ফুটফুটে সন্তান জন্ম দিয়েছে ওই শিশু। অপারেশন পরবর্তী সময়ে দুজনেই সুস্থ্য আছে।

নবজাতককে কোলে নিয়ে শিশুটির চাচি অভিযোগ করেন, নবজাতক জন্ম নিয়েছে ঠিকই, তবে পরিচয় নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। পিতা-মাতা হারা শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেছিল প্রতিবেশি দাদা জাহিদুল খাঁ (৫৫)। জাহিদুলকে আটক করা হলেও বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে পরিবারে। কারণ জাহিদুল আটক হওয়ার পর থেকে হুমকি দিচ্ছে তার স্বজনেরা।

উল্লেখ্য- এরআগে ২৩ আগস্ট বিভিন্ন সংবাদ মাধ্যমে ‘‘শিশুর পেটে জন্ম নিচ্ছে আরেক শিশু’’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তার ৩ দিনের মাথায় র‌্যাবের অভিযানে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রাম থেকে ধর্ষক জাহিদুলকে আটক করে। ধর্ষক জাহিদুল খাঁ গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নাড়িবাড়ি গ্রামের কালু খাঁর ছেলে।

গুরুদাসপুর থানার ওসি মোঃ মোনোয়ারুজ্জামান বলেন, ভুক্তভোগি শিশুর পরিবারকে সব ধরণের আইনি সহায়তা দেওয়া হচ্ছে।

ট্যাগস :

শিশুটি জন্ম দিল ফুটফুটে এক নবজাতক “ফলোআপ”

আপডেট সময় : ০২:৩৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩