শিরোনাম:
শ্যামনগরে কিশোরীর আত্মহত্যা
Astha DESK
- আপডেট সময় : ১০:০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- / ১০৯৯ বার পড়া হয়েছে
শ্যামনগরে কিশোরীর আত্মহত্যা
শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গলায় দড়ি দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। আজ শুক্রবার (২রা জুন) সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে। সে উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত সুরত আলী গাজী দ্বিতীয় কন্যা আছিয়া পারভিন (১৩)।
মৃতের মা রোমেছা বেগম বলেন, ওর বাবা বেঁচে থাকতে মেয়ের মাথার সমস্যা ছিলো কিন্তু ওর বাবা মারা যাওয়ার পর থেকে মাথার সমস্যা বেড়ে যায়। এর আগে কয়েক বার গলায় দড়ি দিতে গিয়েছে কিন্তু আমি মেয়েকে চোখে চোখে রাখতাম, সকালে আমি নদীতে জাল ধরতে গিয়েছিলাম ফিরে এসে ডাকাডাকি করলে সে উত্তর দেয় না। পরে দেখি গলায় দড়ি দিয়ে ঝুলে আছে।
শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। পুলিশের টিম এখনো ঘটনা স্থলে আছে।













