ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাভারে ছাত্রদল নেতার নির্যাতনে চোখ হারাতে বসছে কিশোর Logo ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে ৩ ঘণ্টা সংঘর্ষ, নিহত-১ Logo অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সম্প্রতি তুরাগ নদ থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার Logo সীমান্তের শূন্যরেখায় দুই সপ্তাহ: ক্ষুধা, অনিশ্চয়তা আর বেঁচে থাকার লড়াই Logo সন্দ্বীপে ১৫ কোটি টাকা আত্মসাত: ভুক্তভোগীদের মানববন্ধন Logo টাঙ্গাইলে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদন্ড Logo প্রধান শিক্ষককে জুতাপেটা: বিএনপির নেতাকে শোকজ Logo জী‌বিত ব্যক্তি মৃত দে‌খি‌য়ে বয়স্ক ভাতা বন্ধ: প্রতিবাদে বিক্ষোভ Logo নিম্ন আয়ের মানুষের জন্য তৈয়ারী হবে আবাসন প্রকল্প

সবাই পেছালেন, এগিয়ে এলেন সাহসী হিরো আলম

News Editor
  • আপডেট সময় : ০৪:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৫০ বার পড়া হয়েছে

চলতি মহামারির কারণে থমকে আছে পুরো বিশ্ব। এই কারণে বন্ধ পড়ে আছে প্রেক্ষাগৃহগুলোও। তবে ধীরে ধীরে সবই আবার স্বাভাবিক হচ্ছে। সেই ধারাবাহিকতায় যদি সব কিছু ঠিক থাকে তাহলে আগামী ১৬ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহগুলো খুলতে পারে বলে জানান তথ্যমন্ত্রী। এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়।

এরইমধ্যে হলগুলো খোলার প্রস্তুতি নিচ্ছে। এই সময় নতুন কোনো ছবিই মুক্তি পাবে না। কেননা সিনেমায় যে পরিমাণ লগ্নি তা এই নীরিক্ষণ সময়ে ফিরে নাও আসতে পারে। মুখ থুবড়ে পড়তে পারে নতুন ছবি। যে কারণে সব প্রযোজক পিছিয়ে যাচ্ছেন। সবাই পেছালেও এগিয়ে এলেন হিরো আলম। এমন সময়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম তার সিনেমা মুক্তি দেবেন বলে ঘোষণা দিলেন।

হিরো আলম বলেন, ‘১৬ তারিখ যদি পরে সিনেমা হল খোলে তাহলে পরে হামি হামার ছবি আমার ছবি মুক্তি দেমো, হামি লাভ লোকসান লিয়া টেনশন করি না।’    

হিরো আলমের প্রযোজনায় প্রথম সিনেমা ‘সাহসী হিরো আলম’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বছরের শুরুতেই। এটি মুক্তি পাবার কথা ছিলো ২৭ মার্চ।

এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। হিরো আলম জানান, কোনো আলোচনা-সমালোচনা আমাকে আটকাতে পারেনি। পুরোপুরি আনকাট অবস্থায় ছাড়পত্র পেয়েছে আমার সিনেমা। ২৭ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমার গল্প প্রসঙ্গে আলম জানিয়েছেন, আমি সাহসী, কোনো কিছুতেই ভয় পাই না। তাই সিনেমার নামও রেখেছি ‘সাহসী হিরো আলম’।

তিনি বলেন, আমার বিপরীতে তিনজন নায়িকা অভিনয় করেছেন। তারা হলেন– সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। সিনেমাটি পরিচালনা করেছেন এআর মুকুল নেত্রবাদী।

ট্যাগস :

সবাই পেছালেন, এগিয়ে এলেন সাহসী হিরো আলম

আপডেট সময় : ০৪:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০