ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন Logo হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা আটক Logo রংপুরে হরতালের ডাক দিয়েছে সাধারণ ভোটাররা Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী

সময় বলে দেবে জাতীয় পার্টি কি করবে-জিএম কাদের

Astha DESK
  • আপডেট সময় : ১১:০১:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • / ১০৫৫ বার পড়া হয়েছে

সময় বলে দেবে জাতীয় পার্টি কি করবে-জিএম কাদের

রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ

বর্তমান নির্বাচন পদ্ধতিতে সংসদ নির্বাচন সুষ্ঠু হবার সম্ভাবনা নেই দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সব ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকতে হবে। বর্তমানে যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে তাতে করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার ও তত্তাবধায়ক সরকার এই দুই মাধ্যমের বাইরে এমন একটা পদ্ধতি খুঁজতে হবে যে পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।

আজ বুধবার বিকেলে রংপুরে ৫ দিনের সফরে আসার পর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডলার সংকটের কারণে দেশে রাজনৈতিক সংকট বাড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করে জিএম কাদের বলেন, ডলার সংকট একটি ভয়াবহ সংকট। এটি সঠিকভাবে সমাধান না করতে পারলে, রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করবে। বর্তমান সরকারের জন্য ডলার সংকট আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সরকার এটা করতে ব্যর্থ হলে এর মাসুল সরকারকেও যেমন দিতে হবে, তেমনি জনগণকেও দিতে হবে।

সাবেক এই মন্ত্রী আরও বলেন, জাতীয় পার্টির সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তাই আগামী দিনে আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প বড় দল হিসেবে কিভাবে জনগণের ভোটে সরকার গঠন করা যায়, সেই লক্ষ্য নিয়ে সারাদেশে দল গোছানোর কাজ চলছে।

জিএম কাদের বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক না কারও সঙ্গে জোটবদ্ধভাবে হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সময় ও পরিস্থিতি বলে দেবে জাতীয় পার্টি কি করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির প্রমুখ।

ট্যাগস :

সময় বলে দেবে জাতীয় পার্টি কি করবে-জিএম কাদের

আপডেট সময় : ১১:০১:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩