ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ধানবোঝাই ট্রাক উল্টে নিহত-২

Astha DESK
  • আপডেট সময় : ০২:১৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • / ১০৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ধানবোঝাই ট্রাক উল্টে নিহত-২

মোঃ সোহরাব/সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার পাটকেলঘাটায় ধান বোঝাই ট্রাক উল্টে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে কৃষি শ্রমিকদের নিয়ে ট্রাকটি পাটকেলঘাটা থানার কুমিরা বাজার মোড়ের সামনে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন হোসেন (৩৫) শ্যামনগর উপজেলার কাশিমারী ইউনিয়নের মন্টু গাজীর ছেলে ও আবুল হোসেন (৩৮) একই এলাকার ওমর আলীর ছেলে।

পাটকেলঘাটা থানার ওসি মাহমুদুর রহমান বলেন, শরীয়তপুর থেকে ধান নিয়ে ফেরার পথে ২৪ জন যাত্রী ও ২৪৫ বস্তা ধানসহ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুমন হোসেন ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আবুল হোসেন মারা যান।

ট্যাগস :

সাতক্ষীরায় ধানবোঝাই ট্রাক উল্টে নিহত-২

আপডেট সময় : ০২:১৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩