ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় প্রথম টিকা নিলেন সিভিল সার্জন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৫৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১০৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।রবিবার সকাল ১০টায় সদর হাসপাতালের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।চুয়াডাঙ্গা সিভিল সার্জন এএসএম মারুফ হাসান প্রথম করোনার টিকা নেন।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সাবেক মেয়র ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, বিএমএর সভাপতি ডা. মার্টিন হীরক, সিনিয়র কনসালটেন্ট ডা. আবুল হোসেন, ডা. আতাউর রহমান, ডা. মাহাবুবুর রহমান মিলনসহ স্বাস্থ্য বিভাগের সদস্য ও মিডিয়া কর্মী।

জানা গেছে, শনিবার রাত পর্যন্ত এক হাজার ৮১৬ জন মানুষ নিবন্ধন করেছেন। প্রথম দিন ৪২০ জনকে টিকা দেয়া হবে।সিভিল সার্জন এএসএম মারুফ হাসান জানান, গত ২৯ জানুয়ারি সকালে ৩৬ হাজার ডোজ টিকা চুয়াডাঙ্গায় এসে পৌঁছায়।

ইতোমধ্যে জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পাঠানো হয়েছে টিকা। চুয়াডাঙ্গা সদর উপজেলার ১০টি কেন্দ্রের মধ্যে সদর হাসপাতালে ৮টি কেন্দ্র, বিজিবি হাসপাতালে ১টি ও পুলিশ হাসপাতালে ১টি কেন্দ্রে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩টি করে কেন্দ্রে টিকাদান কর্মসূচি চলবে।

টিকাদান কর্মসূচিতে অংশ নেয়া টিকাদানকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রতিটি দলে ২ জন করে টিকাদানকর্মী ও ৪ জন স্বেচ্ছাসেবক থাকবে। আজ সদর উপজেলার ১০টি কেন্দ্রে ৩৭০ জন, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ কেন্দ্রে ২০ জন, আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্রে ২০ জন ও জীবননগর ৩টি কেন্দ্রে ১৯ জনকে দেয়া হবে এই টিকা।

ট্যাগস :

সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় প্রথম টিকা নিলেন সিভিল সার্জন

আপডেট সময় : ০৭:৫৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১