ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ Logo নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাসীরুদ্দীন Logo সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির Logo জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন Logo বিএনপি পাহারা না দিলে আ.লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ Logo সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন Logo কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করলো ইরান Logo নিরাপদ নয় পুলিশ-কতটুক নিরাপদ সাধারণ মানুষ? Logo যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

সড়ক দুর্ঘটনায় পিআইবির পরিচালক ইলিয়াস ভূইয়ার মৃত্যু

News Editor
  • আপডেট সময় : ১২:৪৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৬৬ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব মো. ইলিয়াস ভূইয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ নটর ডেমে পড়ায় খ্রিস্টান অপবাদ, সমাজচ্যুত ছাত্রের পরিবার

পিআইবির সহযোগী সম্পাদক (প্রকাশনা ও ফিচার) ফায়জুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা যতটা জেনেছি তিনি মোটরসাইকেলে ঢাকা থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। তিনি পেছনে বসা ছিলেন। ফেরার পথে শনির আখড়া ব্রিজের ঢালে ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ তার লাশ ঢাকা মেডিকেলে নিয়ে যায়।’

আজ সোমবার দুপুর নাগাদ ইলিয়াস হোসেনের লাশ পিআইবিতে আনা হবে। এরপর আল-মারকাজুল ইসলামে গোসল শেষে তার লাশ গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদ নগরে নিয়ে যাওয়া হবে বলে জানান ফায়জুল হক।

ইলিয়াস ভূইয়া বিসিএস প্রশাসন ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা।

সড়ক দুর্ঘটনায় পিআইবির পরিচালক ইলিয়াস ভূইয়ার মৃত্যু

আপডেট সময় : ১২:৪৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০